শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে কলেজ ছাত্র রাসেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১ মে, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ন

    পিরোজপুরে কলেজ ছাত্র রাসেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    পিরোজপুর শহরের মুক্তারকাঠি এলাকার কলেজ ছাত্র সৈয়দ রাসেল হত্যা মামলার সকল আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩০ এপ্রিল সকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে  পৌর সভার ১নং ওয়ার্ডবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর সরদার জিয়াউল টিপু, নিহত রাসেলের মা জাহানার বেগম, বোন রুমা বেগম, নিহত রাসেলের আত্মীয় লালা মল্লিক, লিটু সরদার, এমরান মীর  সহ স্থানীয়রা। 
    মানববন্ধনে বক্তারা বলেন বলেন, কলেজ ছাত্র সৈয়দ রাসেলকে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

    এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত সকলকে গ্রেপ্তার করে অবিলম্ভে বিচার করতে হবে। 
    গত ২৩ এপ্রিল  মঙ্গলবার দুপুরে রাসেল উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম বায়জীদ হোসেনের সঙ্গে তার বাড়িতে দেখা করে ফেরার পথে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এলে আগে থেকে ওৎ পেতে থাকা লোকজন লাটিসোটা নিয়ে রাসেলের উপর হামলা চালায়। এতে সে মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে রাসেল মারা যান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর