শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পেরুতে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩০ এপ্রিল, ২০২৪ ০২:১৭ অপরাহ্ন

    পেরুতে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

    পেরুর উত্তরাঞ্চলে একটি পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু এবং অনেক লোক আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ কথা জানিয়েছে।

    স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে গর্তযুক্ত ও ভাঙাচোরা রাস্তায় রবিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ‘এতে বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর একটি গহ্বরে পড়ে যায়।’
    প্রাথমিক হিসাবে ২৩ থেকে ২৫ জনের মৃত্যুর কথা জানানো হয়।

    পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়েছিল এবং আরোহী কয়েকজন পানিতে ভেসে গেছে।

    উদ্ধারকারী এবং দমকলকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
    সেলেনডিন পৌরসভা ৪৮ ঘন্টার শোক ঘোষণা করেছে। অনেক মানুষ দুর্ঘটনাস্থলের কাছে একটি পুলিশ স্টেশনে জড়ো হয়েছে, তারা অনেকে প্রিয়জনের জন্য কাঁদছিল।

    দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রাস্তায় চলাচলের সংকেতের অভাব এবং ট্রাফিক নিয়মের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
    গত বছর, দেশটিতে ট্রাফিক দুর্ঘটনায় ৩,১০০ জনেরও বেশি মৃত্যু নিবন্ধিত হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩০ এপ্রিল, ২০২৪ ০২:১৭ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৩০ এপ্রিল, ২০২৪ ০২:১৭ অপরাহ্ন