শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তালতলীতে খালে অবৈধ স্থাপনা তৈরীর সংবাদ সংগ্রহে সাংবাদিককে বাঁধা!

    আমতলী (বরগুনা) প্রতিনিধি 

    ৩০ এপ্রিল, ২০২৪ ০৯:০৫ পূর্বাহ্ন

    তালতলীতে খালে অবৈধ স্থাপনা তৈরীর সংবাদ সংগ্রহে সাংবাদিককে বাঁধা!

    বরগুনার তালতলী বাজার সংলগ্ন বগীর দোনা খাল দখল করে প্রভাবশালী শফিকুল ইসলাম রনি অবৈধ স্থাপনা নির্মাণ করছে এমন সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকের মোবাইল ও মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    সোমবার (২৯ এপ্রিল ২০২৪) সকাল সাড়ে ১২ টার দিকে এঘটনা ঘটে।

    সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা তৈরী হওয়ায় প্রবাহমান খাল বন্ধ হয়ে পানি নিষ্কাসনে সমস্যার সৃষ্টি হয়ে খালটি দিনে দিনে মরা খালে পরিণত হচ্ছে।আর এই সুযোগে ভূমিদস্যরা খালের পার দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন।খালের প্রান ফিরে পেতে অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করা প্রয়োজন বলে মনে করছেন। ওয়াটার্স কিপার বাংলাদেশ তালতলী উপজেলায় শাখার সমন্বয়ক আরিফুর রহমান। 

    তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মো: নাসির উদ্দিন বলেন,একদল ভূমিদস্য প্রতিনিয়ত খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন। যার ফলে হুমকির মুখে পড়ছে পরিবেশ,বিপর্যস্ত হচ্ছে প্রকৃতি। তাই প্রশাসনের উচিত দ্রুত অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে খালটির আগের রূপে ফিরে আনা। আর তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেদের সাথে ঔদ্ধত্য পুর্ন আচরণে বোঝা যায় অবৈধ দখলদাররা কতটা শক্তিশালী এবং বেপরোয়া।আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। 

    তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টু দুঃখজনক। আমি রনিকে বলেছি সাংবাদিকের গাড়ির চাবি আটকে রাখার বৈধতা কে দিয়েছে? সাংবাদিক তার কাজ করবে এটাই স্বাভাবিক।উপজেলা প্রশাসন অবশ্যই অবৈধ দখলদারদের হাত থেকে খালটি দখলমুক্ত করে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। 

    তালতলী সাংবাদিক ঐক্যজোটার সভাপতি ইমরান হোসাইন বেলাল বলেন,কর্মরত সাংবাদিকের কাজে বাঁধার তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে খাল দখল মুক্ত করার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। 

    এ বিষয়ে তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত বলেন,অবৈধ স্থাপনার খবর শুনে সাথে সাথে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি এবং তাদের কোন কাগজপত্র আছে কিনা তা নিয়ে আসার জন্য বলা হয়েছে। 

    তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা বলেন,সরকারি খালের উপরে কোন অবৈধ স্থাপনা গড়ে তোলা গড়ে তোলা যাবে না এবং অবৈধ স্থাপনা তৈরীর কোন সুযোগ নেই। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩০ এপ্রিল, ২০২৪ ০৯:০৫ পূর্বাহ্ন