শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • একদিনে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ

    দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জানুয়ারী, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড
    দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড

    দেশে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছে। এদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ১২ জন। এ সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

    এতে বলা হয়েছে, গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৩৯ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৩১ দশমিক ৯৮ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

    এর আগে গত ২০২১ সালের ১৪ জুলাই সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আজ ২০ জনসহ এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।
    গত ২৪ ঘন্টায় ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন। গতকাল  ৪৯ হাজার ৪২৫  জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৮০৭ জন।

    দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৯৪৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮ হাজার ১১৩ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৮৪ শতাংশ। গতকাল এই হার ছিল ২৯ দশমিক ২৪ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে।
    আজ ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছে। তবে খুলনা ও রংপুর বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

    স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর