শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • উপজেলা নির্বাচন শতভাগ অবাধ ও সুষ্ঠু করা হবে: গাইবান্ধায় ইসি রাশেদা 

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৯ এপ্রিল, ২০২৪ ০৮:৫১ পূর্বাহ্ন

    উপজেলা নির্বাচন শতভাগ অবাধ ও সুষ্ঠু করা হবে: গাইবান্ধায় ইসি রাশেদা 

    আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু করা হবে। আর ভোটারদের উপস্থিতি বাড়াতে নির্বাচনে প্রার্থীদের কাজ করতে হবে। গাইবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা এসব কথা বলেন। 

    রোববার (২৮ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেন, রংপুর বিভাগের পুলিশ প্রধান উপ মহাপুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন, গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

    মতবিনিময় সভায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার সাতটি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের প্রার্থীরা অংশ নেন।

    ইসি রাশেদা সুলতানা আরো বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ নেয়া হবে। প্রার্থীদের নির্বাচন বিধিমালা মেনে চলার পাশাপাশি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। 




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ এপ্রিল, ২০২৪ ০৮:৫১ পূর্বাহ্ন