শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গরমে মানুষের তৃষ্ণা পূরণে মানবিক কাজ করে যাচ্ছেন সার্জেন্ট জাহাঙ্গীর আলম

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৮ এপ্রিল, ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ন

    গরমে মানুষের তৃষ্ণা পূরণে মানবিক কাজ করে যাচ্ছেন সার্জেন্ট জাহাঙ্গীর আলম

    অব্যাহত তাপদাহে গাইবান্ধার খেটে খাওয়া মানুষের জনজীবনে বিপর্যস্ত হচ্ছে। ঠিক তখনই অসহায় মানুষের তৃষ্ণা পূরণে ব্যক্তিগত উদ্যোগে মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিতরণের মাধ্যমে তাদের পাশে দঁাড়িয়েছেন গাইবান্ধা জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম।

    চলমান তাপদাহে গাইবান্ধা শহরের জেলাখানা মোড় এলাকায় সার্জেন্ট জাহাঙ্গীর আলম ব্যক্তিগত উদ্যোগে প্রখর রোদে তীব্র তাপদাদে তৃষ্ণা পূরণ করতে রাস্তায় চলাচলরত পথচারী ও রিকশা-ভ্যান চালকসহ সাধারণ মানুষের মাঝে ৩শ’ পানির বোতল এবং ৩শ’ খাবার স্যালাইনের প্যাকেট তুলে দেন। 

    মানুষের সেবায় অংশগ্রহণকারী বাংলাদেশ পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ভিটা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

    ইতোপূর্বে তিনি নিজ অর্থায়নে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ভরাট করে জনদূর্ভোগ লাঘবের চেষ্টা করেছেন। চলার পথে হঠাৎ অসুস্থ মানুষদের হাসপাতালে ভর্তি করাসহ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের দেখাশোনা অব্যাহত রাখা। অসহায় পথচারীদের কাপড় কিনে দেয়া। অসহায় পথশিশু ও বৃদ্ধ মানুষদের মহল্লার হোটেলে নিয়ে গিয়ে খাওয়া-দাওয়া করানো। বৃদ্ধ রিকশা-ভ্যান-সিএনজি চালকের গাড়িও ঠেলেছেন এই মানবিক মানুষটি। 

    বিভিন্ন গণমাধ্যমে এসব বিষয়ে প্রচারিত ভিডিও ভাইরাল থেকে তঁার মানবিকতার বিষয়ে অনেক প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে শীতকালীন শীতবস্ত্র নিয়ে সময়ে হতদরিদ্র শীতার্তদের পাশে দঁাড়িয়েছেন তিনি। বয়স্ক-প্রতিবন্ধী ও বিধবাদের দিচ্ছেন আর্থিক সহযোগিতা। একজন আদর্শবান-শিক্ষানুরাগী, মানবতার সেবক জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম কুড়িয়েছেন তিনি।

    এছাড়াও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব-সংঘ, খেলাধুলা বিষয়েও আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন তিনি।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ এপ্রিল, ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ন