শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে ঢাকা মহানগর জামায়াতের দাওয়াতি সভা 

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ এপ্রিল, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন

    ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে ঢাকা মহানগর জামায়াতের দাওয়াতি সভা 

    বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী পুর্ব থানার উদ্যোগে শনিবার কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। দাওয়াতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। মহানগরী মজলিসে শুরা সদস্য ও কদমতলী পুর্ব থানা আমীর আতিকুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ডাঃ রফিকুল আলমের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য একাব্বর হোসেন, নুরুল ইসলাম মনির, ইমাম হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

    প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ অথচ একটি কুচক্রী মহল হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেবে না। সম্প্রতি ফরিদপুরে দুই মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছি। এদেশের মাটি মানুষের ইজ্জত সম্মানের রক্ষাকবজ হচ্ছে ইসলাম। আমরা আজকে ভিন্ন ধর্মাবলম্বী ভাই-বোনদের কাছে সেই ইসলামের সু-মহান আদর্শের দাওয়াত জানিয়ে গেলাম। জামায়াতে ইসলামী মহান আল্লাহ তায়ালার দেওয়া বিধান অনুযায়ী এদেশের মুসলিম, হিন্দু বৌদ্ধ সকল ধর্মের মানুষের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি এ প্রচেষ্টায় সকলকে শরিক হতে উদাত্ত আহ্বান জানান। 

    তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে ক্ষমতাসীন গোষ্ঠীর ছত্রছায়ায় একটি মহল এদেশের ভিন্ন ধর্মাবলম্বী ভাই-বোনদের সম্পদ লুটপাট করে যাচ্ছে। তারা পরিকল্পিতভাবে দেশে হিন্দু মুসলিমদের মাঝে দাঙ্গা বাধিয়ে দেওয়ার চক্রান্ত করছে। সচেতন ও সাবধানতার সাথে আমাদেরকে এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। কোনো অবস্থাতেই আমি মুসলিম হয়ে পাশের হিন্দু ভাইয়ের উপরে বিরূপ মনোভাব পোষণ করবো না। একই ভাবে হিন্দু ভাইও অন্য মুসলিম ভাইয়ের প্রতি ভালো ধারণা রাখবেন। কোনো গোষ্ঠীর ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিয়ে পারস্পরিক সহমর্মিতায় কোনো ফাটল ধরতে দেব না। আমরা ঐক্যবদ্ধভাবে ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশকে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। 

    এসময় প্রধান অতিথির আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত ভিন্ন ধর্মাবলম্বীরা জামায়াতে ইসলামীর সহযোগী ফরম পূরণ করেন। 




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর