শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৭ এপ্রিল, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ন

    সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ

    জেলার কালিগঞ্জ উপজেলায় আজ ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো চারশ’ কেজি আম জব্দের পর সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। 

    শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার কৃষ্ণনগর গ্রামে আজিজুল ইসলামের গোডাউনে অভিযানকালে এসব আম জব্দ করার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী।  

    উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী জানান, উপজেলার কৃষ্ণনগর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম রাসায়নিক দ্রব্যের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছিল। এ খবরের ভিত্তিতে উপজেলার কৃষ্ণনগর বাজার এলাকায ব্যবসায়ী আজিজুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো চারশ’ কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়। পরে জব্দকৃত আম গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

    অভিযানকালে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন-সহ  আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৭ এপ্রিল, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ন