শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জানুয়ারী, ২০২২ ০২:৪২ অপরাহ্ন

    শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে

    দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। এটা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে ।

    সূত্রমতে, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নঁওগা, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

    বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

    শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

    আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে। যার ফলে দৃষ্টিসীমা পাঁচ শ’ মিটার বা কোথাও কোথাও আরো কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, কিন্তু কোনো সঙ্কেত দেখাতে হবে না।

    আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪১ মিনিটে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর