শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত 

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৭ এপ্রিল, ২০২৪ ১২:৩২ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত 

    গাইবান্ধা সদর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সাদেকুল ইসলাম (৩৫) আটক করেছে পুলিশ।

    শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জে-কুপতলা সড়কের ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত আশরাফ আলী সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের সাহার ভিটার গ্রামের মৃত ফয়জার রহমানের পুত্র। অভিযুক্ত সাদেকুল কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের আবুল হোসেনের পুত্র। 

    এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


    ওসি মাসুদ রানা জানান, বৃহস্পতিবার রাতে আশরাফ রিকশা নিয়ে কুপতলা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি ৭৫ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে আগে থেকে ওৎ পেতে থাকা সাদেকুল তার পথ রোধ করেন। এ সময় ছুরি দেখিয়ে রিকশা এবং চাবি দিয়ে চালককে চলে যেতে বলেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে রিকশাচালক আশরাফ আলীর পেটে ছুরিকাঘাত করেন ছিনতাইকারী সাদেকুল।পরে আহত অবস্থায় স্থানীয়রা আশরাশকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত সাদেকুল ইসলামকে আটক করা হয় বলে তিনি জানান।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ এপ্রিল, ২০২৪ ১২:৩২ পূর্বাহ্ন