শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় ইসতিসকার নামাজ আদায়

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৭ এপ্রিল, ২০২৪ ১২:৩১ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় ইসতিসকার নামাজ আদায়

    সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও  দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওযায় বিভিন্ন পেশার মানুষ অস¦স্তিবর জীবন যাপন করছে। পুড়ছে ফসল, পুড়ছে আম বাগান। নষ্ট হচ্ছে হাজার হাজার একর জমির আম বাগানের আম। কষ্ট হচ্ছে গবাদীপশুও। তাই মহান আল্লাহ কাছে বৃষ্টির জন্য  চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায়  ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লীরা।চাঁপাইনবাবগঞ্জ শহরের উপরাজারামপুর কুমার পাড়া এলাকায় সকাল সাড়ে সাতটায় দিকে আল্লাহর কাছে নামাজে বৃষ্টির জন্য ফরিয়াদ করেন শতাধিক মুসল্লি।এখানে ইমামতি করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জোড়গাছি মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন।

    এদিকে সকাল সাড়ে ৮টার দিকে নামোশংকরবাটি ভবানীপুরেও অনুষ্ঠিত হয় ইসতিসকার নামাজ। এতে ইমামতি করেন রাজারামপুর হামিদুল্লাহ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম। শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সাহাপাড়া ঈদগাহ মাঠে  শত শত মানুষের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় তারাপুর দাখিল মাদ্রাসার সুপার  মাওলানা আব্দুর রহমানের ইমামতিতে ইসতিসকার নামাজ শেষে বৃষ্টি জন্য দোয়া করা হয়। একই সময়ে বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ –বিশ্বনাথপুর ঈদগাহ মাঠে শতাধিক মানুষের উপস্থিতে মাওলানা নুরুল ইসলামের ইমামতিতে ইসতিসকারের নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

    এছাড়াও শিবগঞ্জ আম বাজারে,শ্যামপুর ইউসি উচ্চবিদ্যালয়ে মাঠে, দূর্লভপুর উচ্চবিদ্যালয় মাঠে সহ বিভিন্ন স্থানে শত শত মানুষের উপস্থিতে ও  স্থানীয় ইমামদের ইমামতিতে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য ইসতিসকারের নামাজ শেষে কান্না করতে করতে দোয়া করা হয়। এ ছাড়াও জেলার অন্যান্য উপজেলাতেও ইসতিসকারের নামাজ আদায় করে রহমতের বৃষ্টির জন্য দোয়া করা হয়। 
     




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ এপ্রিল, ২০২৪ ১২:৩১ পূর্বাহ্ন