শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ এপ্রিল, ২০২৪ ০৯:৩৭ পূর্বাহ্ন

    রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭

    জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন শ্রমিক।

    বুধবার বিকেলে সাজেকের  উদয়পুর সীমান্ত সড়কের ‘৯০ ডিগ্রি’ নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। 

    বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সেনাবাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতদের কারও নাম পরিচয় জানা যায়নি। নিহত শ্রমিকরা সবাই  সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন বলে তিনি উল্লেখ করেন। 

    এদিকে, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ সাজেকের উদয়পুর সীমান্ত সড়ক এলাকায় ট্রাক খাদে পড়ে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাজেক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ এপ্রিল, ২০২৪ ০৯:৩৭ পূর্বাহ্ন