শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সভা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ এপ্রিল, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন

    উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সভা

    দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং একাডেমিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি),ব্রিটিশ কাউন্সিল এবং একুমেনের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।

    ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ- এর সভাপতিত্বে বুধবার কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।
    সভায় ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশনের আওতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়নে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়সমূহ কাজ করতে আগ্রহী। এক্ষেত্রে জয়েন্ট ডিগ্রি, ডুয়াল ডিগ্রি ও গবেষণা সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। এছাড়া, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিকীকরণ, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা খাতে একাডেমিক অংশীদারিত্ব তৈরি করার বিষয়ে আলোচনা করা হয়।

    সভায় প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, ইউজিসি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। দেশের শিক্ষার্থীদের বাজার চাহিদা উপযোগী করে গড়ে তোলা এবং কিভাবে তাদের দক্ষতা বৃদ্ধি করা যায় সেটি নিয়েও কাজ করছে।
    তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রোগ্রাম চালু করলে শিক্ষার্থীরা উপকৃত হবেন সে বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে ফ্রন্টিয়ার প্রযুক্তি, জয়েন্ট রিসার্চ, জয়েন্ট ডিগ্রি, ডুয়াল ডিগ্রি বিষয়ে যৌথভাবে কাজ করার কথাও জানান।

    সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. হাসিনা খান, ইউজিসি সচিব (রুটিন দায়িত্ব) ড. শামসুল আরেফিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক (প্রোগ্রাম) ডেভিড নক্সসহ ইউজিসি, ব্রিটিশ কাউন্সিল ও একুমেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৫ এপ্রিল, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৫ এপ্রিল, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৫ এপ্রিল, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৫ এপ্রিল, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন