শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিলেটে বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ এপ্রিল, ২০২৪ ১২:২০ অপরাহ্ন

    সিলেটে বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু

    সিলেটের জকিগঞ্জে বজ্রপাতে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কসকনকপুর ইউপির হাতিডহর গ্রামে এ ঘটনা ঘটে। এতে বুশরা বেগম (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। নিহত বুশরা ওই গ্রামের মোস্তাক আহমদের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলো।

    জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ এতথ্য নিশ্চিত করে জানান, নিহত বুশরা বেগম ও তার বোন সুফিয়া বেগম (১২) ঐদিন বিকেলে বাড়ির দক্ষিণ পাশে সবজি ওঠাতে যায়। সেসময় ঝড় বৃষ্টি শুরু হলে বিজলি চমকানোসহ বজ্রপাতে বুশরা বেগম অজ্ঞান হয়ে পড়ে। তখন ছোট বোন সুফিয়া বেগমের চিৎকারে বুশরার বাবা ও ভাই ঘটনাস্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুশরাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর