গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় পথচারী এক নারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় পথচারী এক নারী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টর (কাঁকড়া) চাপায় মঞ্জিলা বেগম (২৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার দুর্গাপুর বৈঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার দুর্গাপুর গ্রামের সাহারুল ইসলামের স্ত্রী।স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বৈঠাখালি  এলাকায় পায়ে হেঁটে মহাসড়ক পারাপার হচ্ছিলেন মঞ্জিলা।  এ সময় রাস্তার অন্যপাশ থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।


 বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৪ এপ্রিল, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ন