শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে কুপিয়ে হাত-পা কেটে যুবককে হত্যা

    পিরোজপুর প্রতিনিধি‌

    ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন

    পিরোজপুরে কুপিয়ে হাত-পা কেটে যুবককে হত্যা

    পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত-পা কেটে বিচ্ছিন্ন করে  সোহাগ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষরা। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মিজান হাওলাদার।

    নিহত সোহাগ শেখ (৩৩)  পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের পুত্র। 
    নিহতের ভাই সিপন শেখ জানান, রাতে বাড়ি থেকে ফোন করে তার ভাই সোহাগ শেখেকে বাড়ির সামনে বের করা হয়। পরে মাতুব্বর বাড়ির মসজিদের পাশে বসে স্থানীয় শামসু ও এমামসহ কয়েকজন সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীর থেকে হাত ও পা বিচ্ছিন্ন করে হত্যা করে তারা পালিয়ে যায়।  শুরু এর আগেও তার ভাইকে কয়েকবার মেরে ফেলার হুমকি দিয়েছিলো প্রতিপক্ষের লোক জন। 

    নিহতের ভাই সিপন শেখ  আরো জানান, এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সাথে সোহাগ ও তার পরিবারের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন। সে মামলায় প্রধান আসামী করা হয়েছিল নিহত সোহাগ শেখকে। গত চার দিন আগে সোহাগ সেই মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়।  সেই পূর্ব শত্রুতার কারনে  পরিকল্পিতভাবে তার ভাই সোহাগ শেখকে হত্যা করা হয়েছে বলে তার দাবী। 

    পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ(ওসি) মোঃ আসিকুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে , প্রাথমিক ভাবে এমনটা জানা গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন