শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পলাশবাড়ীতে বসতবাড়ীতে হামলা গালপালা কর্তন : থানায় জিডি

    গাইবান্ধা প্রতিনিধি

    ২২ এপ্রিল, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে বসতবাড়ীতে হামলা গালপালা কর্তন : থানায় জিডি

    গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিজ্ঞ আদালতের মামলার নোটিশ পাওয়ার পর বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে জোরপূর্বক বাদীর বসতবাড়ীর গাছপালা কর্তনসহ টিনের বেড়া ভাংচুর করার অভিযোগ উঠেছে। 


    জানা যায়, পলাশবাড়ী পৌরশহরের হিজলগাড়ী গ্রামের মুনছুর আলী গংরা গাইবান্ধা বিজ্ঞ আদালতে একটি প্রসিকিউশিন মামলা (নং- ১১৪/২৪) দায়ের করেন। উক্ত মামলার নোটিশ পাওয়ার পর গত ১৭ এপ্রিল তারিখে বিবাদীপক্ষ ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষের বসতবাড়ীতে জোরপূর্বক প্রবেশ করতঃ গাছপালা কর্তন এবং টিনসেটের বেড়া ভাংচুরসহ প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরে বিবাদী গংরা বাদী পক্ষের রাহেনা বেগম, মুনছুর আলী এবং সুজন মিয়াকে সুযোগমত পাইলে খুন-জখম করিবে মর্মে হুমকি প্রদান করে চলে যায়।


    এ ব্যাপারে রাহেনা বেগম বাদী হয়ে ফারুক, সামছুল, ডাবলু, কাবিল, মালেক, আপেল, শাওন, আলমগীর ও আঃ মজিদ গংরাদের বিবাদী করে থানায় একটি সাধারণ ডাইরী (নং-৬৮৪, তাং- ১৭/০৪/২৪) দাখিল করেন। বিষয়টি নিয়ে রাহেনা বেগমসহ বাদী পক্ষ তাদের জান-মাল রক্ষার্থে প্রশসানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ এপ্রিল, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ন