শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে গুঁড়িয়ে দেওয়া হল ২ শতাধিক অবৈধ স্থাপনা

    পিরোজপুর প্রতিনিধি‌

    ২২ এপ্রিল, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন

    পিরোজপুরে গুঁড়িয়ে দেওয়া হল ২ শতাধিক অবৈধ স্থাপনা

    পিরোজপুরে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ-সওজ।
    সড়ক বিভাগ খুলনা জোনের সিনিয়র সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ানুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে খুলনা-বরিশাল মহাসড়কের পিরোজপুর অংশের উপজেলা চত্বর, বঙ্গবন্ধু চত্বর ও এর আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়।

    ইয়ানুর রহমান এই প্রতিবেদককে বলেন, “পিরোজপুর সড়কের আওতাধীন বরিশাল-খুলনা সড়কের সিও অফিস বঙ্গবন্ধু চত্বরের আশপাশ ও পিরোজপুর হুলারহাট সড়কের দুপাশ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কাউখালী প্রান্তের অ্যাপ্রোচ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান আছে।

    “সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে একাধিক নোটিস দেওয়ার পরও অবৈধ দখলদাররা একজন ও সরে নাই। 
    তাই সকাল থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে।

    অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক পাকা-আধাপাকা ও কাঠের তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে সওজের এক কর্মকর্তা আমাদের জানান।
    এ উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি বলেন,

    “সড়কের দুপাশ দখলমুক্ত করে সড়ককে প্রশস্ত করার আহ্বান জানিয়েছিলেন সাধারণ মানুষ। উচ্ছেদ অভিযানে তারা খুশি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ এপ্রিল, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন