শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তৈয়বিয়া সাবেক ছাত্র পর্ষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২২ এপ্রিল, ২০২৪ ০৯:৪১ পূর্বাহ্ন

    তৈয়বিয়া সাবেক ছাত্র পর্ষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

    রাঙ্গুনিয়ার মাদ্রাসা এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া চন্দ্রঘোনার সাবেক ছাত্র পর্ষদের আয়োজনে ২০ এপ্রিল ২০২৪ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

    এ উপলক্ষে কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমন মাদ্রাসা প্রাঙ্গন হতে শুরু হয়ে কাপ্তাই প্রশান্তি পার্ক হয়ে আবার মাদ্রাসায় এসে শেষ হয়।

    যাত্রার প্রাক্কালে সকাল ১০ টায় সংগঠনের সভাপতি  অধ্যক্ষ মাওলানা আজিজুল হক আল কাদেরী বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন, খানকায় মিলাদ কিয়াম ও  মরহুম ওস্তাজগনের মাগফেরাতের জন্য দোয়া করা হয়, মুনাজাত পরিচালনা করেন তৈয়বিয়া মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী।

    নাত হামদের পাশাপাশি সবাই স্মৃতিচারন করেন, এ সময় সবাই পুরনো স্মৃতি রোমন্থন করে আবেগ আপ্লুত হয়ে পড়েন, ফিরে যান সেই শৈশব ও কৈশোর জীবনে। গল্পের ফাঁকে চলে সকালের নাস্তার পর্ব।

    জোহরের নামাজ আদায় করে দুপুরের খাওয়া শেষ করে সাংগঠনিক বিষয়ে বিভিন্ন আলাপ আলোচনা করা হয়। 

    গল্প আড্ডা আনন্দ শেষে আবার ফিরে আসা হয় যার যার গন্তব্যে।

    আনন্দ ভ্রমনে ছিলেন মাওলানা আজিজুল হক আল কাদেরী, মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী, এসএম মোক্তারুল আলম টিপু, মাওলানা কাজী আবদুল কুদ্দুস, আহমদ শাহ আলমগীর, মাওলানা কামাল হোসাইন, মাওলানা সালাহ উদ্দিন নেজামী, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা কাজী মামুনুল ইসলাম, মুহাম্মদ আবদুল কাইয়ুম, জাহেদুল ইসলাম আবু, মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ, মাওলানা ইসমাইল হোসাইন, জাহাঙ্গীর আলম, এইচএম শহিদুল্লাহ, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা হাফেজ তারেক, হাফেজ মামুন, জাহাঙ্গীর মেম্বার সহ আরো অনেকে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ এপ্রিল, ২০২৪ ০৯:৪১ পূর্বাহ্ন