শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকাডুবিতে ৫৮ জনের মৃত্যু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ এপ্রিল, ২০২৪ ০২:০১ অপরাহ্ন

    মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকাডুবিতে ৫৮ জনের মৃত্যু

    মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাংগুইয়ের কাছে যাত্রীবোঝাই নৌকা ডুবে অন্তত ৫৮ জন মারা গেছে। নাগরিক সুরক্ষা প্রধান শনিবার এ কথা জানিয়েছেন। টমাস ডিজিমাসে রেডিও গুইরাকে বলেছেন, “আমরা ৫৮টি প্রাণহীন মৃতদেহ তুলতে পেরেছি। পানির নিচে ঠিক কতোজন আছে আমরা তা বলতে পারছি না।”

    প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও থেকে জানা গেছে, কাঠের নৌকাটি তিনশরও বেশি যাত্রী বহন করছিল। এমপোকো নদীতে ডুবে যাওয়ার সময়ে নৌকায় অনেকেই  দাঁড়িয়ে ছিলো এবং কেউ কেউ নৌকার কাঠের কাঠামোয় বসে ছিলো।

    রাজধানী বাংগুই থেকে ৪৫ কিলোমিটার দূরে মাকোলোর গ্রাম প্রধানের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ৪০ মিনিট পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায়।
    শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সরকার সমবেদনা জানিয়ে এক ঘোষণায় বলেছে, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু  হয়েছে।

    জাতিসংঘের দ্বিতীয় স্বল্পোন্নত দেশের তালিকায় স্থান পাওয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ২০১৩ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত। ওই বছর সেলেকা নামক এমকটি মুসলিম-অধ্যুষিত সশস্ত্র জোট সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এক সময়ে ফরাসী ঔপনেবিশক এই দেশে এই গৃহযুদ্ধ শুরু হয়।

    তবে ২০১৮ সাল থেকে গৃহযুদ্ধের তীব্রতা কমে আসলেও সোনা ও  হীরার মতো সম্পদ নিয়ে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে সংঘাত চলছে। এখনও দেশটির কিছু এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২১ এপ্রিল, ২০২৪ ০২:০১ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২১ এপ্রিল, ২০২৪ ০২:০১ অপরাহ্ন