শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষা প্রতিষ্ঠান ৭ দিন বন্ধ : স্বাস্থ্যবিধি মানার পরামর্শ মাউশি’র

    নিজস্ব প্রতিবেদক

    ২১ এপ্রিল, ২০২৪ ০৬:৪৬ পূর্বাহ্ন

    শিক্ষা প্রতিষ্ঠান ৭ দিন বন্ধ : স্বাস্থ্যবিধি মানার পরামর্শ মাউশি’র

    দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদফতরের সাথে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

    তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
    শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই ঘোষণা দিয়েছে সরকার। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

    এদিকে, আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসরমো:শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হলো। ২৬ এপ্রিল শুক্রবার ও ২৭ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী ২৮ এপ্রিল রোববার যথারীতি খুলবে। তবে, আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে। 

    এক পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনায় এনে সরকারি প্রাথমিক বিদ্যালয় আরো ৭ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    ফলে আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।

    আজ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এ ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    উল্লেখ্য, পবিত্র রমজান, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের চলমান ছুটি বাড়িয়ে আরো সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২১ এপ্রিল, ২০২৪ ০৬:৪৬ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২১ এপ্রিল, ২০২৪ ০৬:৪৬ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২১ এপ্রিল, ২০২৪ ০৬:৪৬ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২১ এপ্রিল, ২০২৪ ০৬:৪৬ পূর্বাহ্ন