শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পলাশবাড়ীতে ডাব্বু জুয়ার সরঞ্জমাদিসহ ৩ জুয়ারী আটক

    গাইবান্ধা প্রতিনিধি

    ২০ এপ্রিল, ২০২৪ ০৮:১২ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে ডাব্বু জুয়ার সরঞ্জমাদিসহ ৩ জুয়ারী আটক

    গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জমাদিসহ ৩ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। 

    থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নিদের্শনায় পলাশবাড়ী থানা এলাকাকে জুয়ামুক্ত করার লক্ষ্যে  থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই পরিমল চন্দ্র রায় ও এসআই মোহাম্মদ মুরাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর বাজার এলাকায় কলাবাগানে এ অভিযান পরিচালনা করে। এসময় ডাব্বু জুয়ার সরঞ্জমাদিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের মৃত দুলা মন্ডলের ছেলে শ্রী বিপুল মন্ডল (৩১), পৌরশহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আব্দুল মালেক মিয়া (৩৮) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কাদিমনগর গ্রামের মৃত প্রিয়নাথ দাসের ছেলে শ্রী দীলিপ চন্দ্র দাস (৫৫)।  

    থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কোট হাজতে প্রেরণ করাসহ থানায় একটি নিয়মিত মামলা (নং-১৭, তাং-১৮/০৪/২০২৪) দায়ের করা হয়েছে। অত্রালাকায় সবধরনের অপরাধ নিবারণকল্পে থানা পুলিশের গ্রেফতারী অভিযান অব্যাহত রয়েছে। 




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ এপ্রিল, ২০২৪ ০৮:১২ পূর্বাহ্ন