শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পলাশবাড়ীতে বাবু হত্যার মামলার তিন আসামী গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ২০ এপ্রিল, ২০২৪ ০৮:১০ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে বাবু হত্যার মামলার তিন আসামী গ্রেফতার

    গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর রাহেদুল ইসলাম বাবু হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) হতে শুক্রবার (১৯ এপ্রিল) পর্যন্ত গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। 

    গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মহদীপুর ইউপির পুর্ব গোপালপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ওয়ারেছ মিয়া (৩৫), বরিশাল ইউপির আমলাগাছী গ্রামের মন্টু মিয়ার ছেলে মুশফিকুর রহমান (২০) ও একই গ্রামের খলিল ফকিরের ছেলে ইসমাইল হোসেন (১৯)। 

    এলাকাবাসী জানায়; একটি ঘটনাকে কেন্দ্র করে গত ১৭ এপ্রিল ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধদল রাহেদুল ইসলাম বাবুকে এলোপাথারী মারডাংসহ ধারালো দিয়ে মারপিট করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন রাত ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

    এ ব্যাপারে নিহত বাবু’র বোন আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে এজাহার নামীয় ১৫ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা (নং- ১৬, তাং- ১৮/০৪/২০২৪) দায়ের করেন। 

    থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) লাইছুর রহমান বলেন, হত্যাকান্ড সংঘটিত হওয়ার খবর পাওয়ার পর জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন পিপিএম-এর নির্দেশে থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চালান। ২৪ ঘন্টা  জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে পুলিশ হত্যাকান্ডে সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতাকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ এপ্রিল, ২০২৪ ০৮:১০ পূর্বাহ্ন