শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৯ এপ্রিল, ২০২৪ ০৮:০৫ অপরাহ্ন

    সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী

    সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের সাথে নিয়ে ধান কাটলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। সেই সাথে দ্রুত ধান ঘরে তুলতে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও কৃষকদের তাগিদ দিলেন তিনি। 

    শুক্রবার সুনামগঞ্জের দেখার হাওরে এসে  গলায় গামছা পড়ে ও কৃষকদের প্রচলিত তালপাতার গোল ছাতা মাথায় দিয়ে কাস্তে হাতে ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে কম্বাইন্ড হারভেস্টারে চড়ে কৃষিমন্ত্রী ধান কাটার কলাকৌশল দেখেন। ধান কাটা শেষে পাকা ধানের কাটা মুঠ হাতে নিয়ে ছবি তুলেন। 

    এ সময় কৃষি মন্ত্রী বলেন, ধানের দাম নির্ধারণের জন্য আগামী রোববার আমাদের সভা হবে। খাদ্য মন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে দিকে লক্ষ রাখা হবে। কৃষকরা যাতে ধান চাষে উৎসাহিত হয় সে ভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে। 

    তিনি বলেন, এ বছর খাদ্য উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে দুই কোটি বাইশ লক্ষ মেট্রিক টন।
    সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের দেখার হাওরপাড়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    মন্ত্রী আরও বলেন, ধানের দামে যেন মধ্যসত্ত্বভোগী কেউ যাতে সুবিধা নিতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।  প্রকৃত কৃষকরাই যেন সঠিক দামে যেন ধান বিক্রি করতে পারে সে দিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন কোনও সিন্ডিকেট তৈরি না হয় সে ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের লক্ষ্য রাখতে হবে।
    উল্লেখ্য, চলতি মৌসুমে সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ২শ ৪৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন কৃষকরা। এ থেকে ১৩ লাখ ৭০ হাজার ২০২ মেট্রিক টন ধান উৎপাদন হবে যার বাজার মূল্য ৪ হাজার ১শ কোটি টাকা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর