চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়াকে কেন্দ্র করে সমির মেম্বার গ্রুপ ও আলাউদ্দিনের গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ১২-১৫ জন আহত হয়েছে। তবে পুলিশ বলছে- পরিস্থিতি শান্ত আছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য সমির উদ্দিনের সমর্থকেরা পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে বিক্রি করে। ট্রাক্টর চলাচলের কারণে সড়কের ক্ষতি হচ্ছে বলে গত বুধবার বিকেলে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের লোকজন ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করলে রাতে সমির মেম্বার ঠুঠাপাড়া দক্ষিণপাড়া গিয়ে আলাউদ্দিন ও তার লোকজনের সাথে দেখা করে সমাধানের কথা বললে তাকে তারা দুই ঘণ্টা আটকে রাখে। পরে মেম্বারের সমর্থকরা এসে তাকে উদ্ধার করে। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবারো দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের ১২-১৫ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
সাতদিনের সেরা খবর
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে তারেক রহমান
৪ জানুয়ারী, ২০২৬ ১৬:৫৬ অপরাহ্ন
এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল
৪ জানুয়ারী, ২০২৬ ১৬:৫২ অপরাহ্ন
তারেক রহমানের সংবর্ধনায় আগতদের আপ্যায়ন করাবে গাজীপুর মহানগর বিএনপি: মঞ্জুরুল করিম রনি
২৩ ডিসেম্বর, ২০২৫ ২২:১৫ অপরাহ্ন
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা
১৬ ডিসেম্বর, ২০২৫ ২২:৪১ অপরাহ্ন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী
৩০ নভেম্বর, ২০২৫ ১৬:৪৬ অপরাহ্ন
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ১৯৯২ ব্যাচের ক্যাম্পাস পরিচ্ছন্নতা ও আলোচনাসভা
১৬ নভেম্বর, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ন
পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা
৯ নভেম্বর, ২০২৫ ১৬:৪২ অপরাহ্ন
ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল
৯ নভেম্বর, ২০২৫ ১৬:৪০ অপরাহ্ন
শহীদ জিয়ার সমাধিতে কর্মসংস্থান ব্যাংক জিয়া পরিষদের শ্রদ্ধাঞ্জলি
৯ নভেম্বর, ২০২৫ ১৬:০৬ অপরাহ্ন
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
২ নভেম্বর, ২০২৫ ১৭:২০ অপরাহ্ন
সারাদেশ - এর আরো খবর
যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
১৯ এপ্রিল, ২০২৪ ০৭:৩৭ অপরাহ্ন
যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!
১৯ এপ্রিল, ২০২৪ ০৭:৩৭ অপরাহ্ন
শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
১৯ এপ্রিল, ২০২৪ ০৭:৩৭ অপরাহ্ন
চাল নিয়ে ‘চালবাজি’, যেভাবে ধরা পড়লেন খাদ্যগুদাম কর্মকর্তা!
১৯ এপ্রিল, ২০২৪ ০৭:৩৭ অপরাহ্ন
সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন
১৯ এপ্রিল, ২০২৪ ০৭:৩৭ অপরাহ্ন
যে কারণে চট্টগ্রামে বিমান বাহিনী ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স
১৯ এপ্রিল, ২০২৪ ০৭:৩৭ অপরাহ্ন
খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!
১৯ এপ্রিল, ২০২৪ ০৭:৩৭ অপরাহ্ন
যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর
১৯ এপ্রিল, ২০২৪ ০৭:৩৭ অপরাহ্ন