শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • একের পর এক চেয়ারম্যান ও ছাত্র নেতার ভিডিও ভাইরালে এলাকায় তোলপাড়

    সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি 

    ১৯ এপ্রিল, ২০২৪ ০৭:২৫ অপরাহ্ন

    একের পর এক চেয়ারম্যান ও ছাত্র নেতার ভিডিও ভাইরালে এলাকায় তোলপাড়

    বরগুনার তালতলী উপজেলার ছাত্র নেতা, পচাঁকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান এর এবার  ৬নংনিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ডঃ কামরুজ্জামান বাচ্চুর সাথে এক নারীর আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হওয়ায় তালতলীতে চলছে তোলপাড়। 

    গত দুই দিন আগে ডঃ কামরুজ্জামান এর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়লে পুরো জেলায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। 

    এই ঘটনায় এলাকাবাসী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দাবী জানান।

    নতুন করে ভাইরাল হওয়া ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিওটিতে দেখা গেছে লঞ্চের কেবিনে, চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুকে ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন। জানা গেছে, এর আগেও উপজেলার কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে ওই নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

    পরে ওই নারীর বিরুদ্ধে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া থানায় ১২ এপ্রিল পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর সাক্ষী ছিলেন পচাঁকোড়ালীয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার।

    ভাইরাল হওয়া অশ্লীল ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার ঝড় বইছে। অনেকেই তার পদত্যাগ ও শাস্তি দাবি করছেন। তবে ইউপি চেয়ারম্যানের দাবি ষড়যন্ত্রকারীরা সুপার এডিট করে তার ভিডিও ছেড়ে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন,জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার যদি তার নিজের লোভ লালসা ঠিক করে না রাখতে পারে তাহলে পুরো এলাকার মানুষ কার উপরে ভরসা করবে। তার এহেন কর্মকাণ্ডে  আমরা লজ্জিত তাকে চেয়ারম্যান পর থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

    এ বিষয়ে নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ কামরুজ্জামান বাচ্চু সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ এপ্রিল, ২০২৪ ০৭:২৫ অপরাহ্ন