শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে চুরি হওয়া ৩৪ মোবাইল ফোন মালিককে ফেরত দিলেন পুলিশ সুপার

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১৯ এপ্রিল, ২০২৪ ০৯:৪২ পূর্বাহ্ন

    পিরোজপুরে চুরি হওয়া ৩৪ মোবাইল ফোন মালিককে ফেরত দিলেন পুলিশ সুপার

    পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৩৪ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ সুপার। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানা, নাজিরপুর থানা, ভান্ডারিয়া থানা, কাউখালী থানা, মঠবাড়িয়া থানা থেকে চুরি হওয়া ৩৪টি মোবাইল ফোন পুলিশ সুপারের কার্যালয়ে থেকে মোবাইল মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।

    পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) জানান, পিরোজপুর জেলার বিভিন্ন থানা থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩৪ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোন গুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে। এদের মধ্যে ২০২২ সালের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    এছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধার সহ সোস্যাল মিডিয়ার যে কোন সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুক সহ সামজিক যোগাযোগ মাধ্যেমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রুততা ও দক্ষতার  সাথে কাজ করে আসছে।

    এ সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি পুলিশ সুপার) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান উপস্থিত ছিলেন।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ এপ্রিল, ২০২৪ ০৯:৪২ পূর্বাহ্ন