শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মেট্রো রেলের শেষ ভায়াডাক্ট স্থাপন

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জানুয়ারী, ২০২২ ১২:২০ পূর্বাহ্ন

     মেট্রো রেলের শেষ ভায়াডাক্ট স্থাপন
    মেট্রো রেলের শেষ ভায়াডাক্ট স্থাপন

    উত্তরা ও মতিঝিলের মধ্যে দেশের প্রথম ২০.১০ কিলোমিটার দীর্ঘ ওভারহেড মেট্রো রেলটি বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) শেষ ভায়াডাক্ট স্থাপনের ফলে দৃশ্যমান হয়েছে।
    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পিয়ার নং-৫৮২ এবং পিয়ার নং-৫৮৩-এর মধ্যে শেষটি স্থাপনের মাধ্যমে বহুল প্রতীক্ষিত মেট্রো রেলের সবগুলো ভায়াডাক্ট স্থাপনের কাজ সম্পন্ন হয়।

    এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন ৬ প্রকল্পের আওতায় বর্তমানে উত্তরা ফেইজ-৩ থেকে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের মধ্যে পল্লবী, রোকেয়া সরণী, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর ও তোপখানা রোড সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে। ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন ৬ বা এমআরটি লাইন-৬ নামে পরিচিত এলিভেটেড রেললাইনটি ঢাকার উত্তরা সেক্টর-৩ এবং মতিঝিলের মধ্যে নির্মিত হচ্ছে।

    সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরবাসীর সহজ যোগাযোগ নিশ্চিত করতে এই প্রকল্প হাতে নিয়েছেন। এর আগে ২০১৭ সালের ১ আগস্ট বাস্তবায়ন সংস্থা রেল প্রকল্পের জন্য ভায়াডাক্ট স্থাপন করা শুরু করে।

    চলতি বছরের এপ্রিলের মধ্যেই প্রকল্প এলাকায় নির্মান কাজে ব্যবহৃত সকল রাস্তার অংশ ছেড়ে দেয়ার কথা ছিল বলেও জানান তিনি।
    প্রকল্পের বিবরণ অনুযায়ী, সার্বিক নির্মাণ অগ্রগতি দাঁড়িয়েছে ৭০.০৪ শতাংশ, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল নির্মাণের প্রথম পর্যায়ের ভৌত অগ্রগতি ৯০.০৮ শতাংশ।

    আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ভৌত নির্মাণ কাজ ৭৩.০৮ শতাংশে  পৌঁছেছে, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থার সম্মিলিত অগ্রগতি এবং রোলিং স্টক (রেল কোচ) এবং ডিপো সরঞ্জাম সংগ্রহ ৭০.৯১ শতাংশ হয়েছে।

    ব্যবস্থাপনা পরিচালক বলেন, কঠোর স্বাস্থ্য নির্দেশনা বজায় রেখে করোনাভাইরাস মহামারী চলাকালীন সবগুলো মেট্রো স্টেশনের নির্মাণ পুরোদমে চলেছে।
    তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে নিরাপত্তা বিধি মেনে চলমান কাজের গতি অব্যাহত থাকলে সময়মতো রেল প্রকল্পের কাজ শেষ হতে পারে।
    কর্মক্ষমতা এবং সমন্বিত পরীক্ষার সফল সমাপ্তির পর মেট্রো রেলের প্রথম সেটটি ভায়াডাক্টে ট্রায়াল বা পরীক্ষামূল চালানো হবে।

    প্রাথমিকভাবে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের দৈর্ঘ্য ছিল ২০.১০ কিলোমিটার। পরে এটি কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারিত হয় এবং ১.১৬ কি.মি. যোগ করা হয়। ফলস্বরূপ, স্টেশনের সংখ্যাও ১৬-এ উন্নীত হয়েছে।

    উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রো রেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।

    এছাড়া বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের বাণিজ্যিক কার্যক্রমের লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবেশ ও বহির্গমন কাঠামো নির্মাণের কাজ চলছে। (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২৮ জানুয়ারী, ২০২২ ১২:২০ পূর্বাহ্ন