শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টঙ্গীতে পাইকারী বাজারের ১২টি গুদামে অগ্নিকান্ড

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ এপ্রিল, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ন

    টঙ্গীতে পাইকারী বাজারের ১২টি গুদামে অগ্নিকান্ড

    জেলার টঙ্গীর পাইকারী বাজারে গতরাতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের  প্রায় ১২টি গুদাম পুড়ে গেছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    স্থানীয়রা জানান, টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে অবস্থিত কয়েকটি গুদামে আগুন লাগে। গুদাম গুলোতে পেঁয়াজ, আলু, চালসহ নিত্য প্রয়োজনীয় মালামাল মজুদ করা ছিল। স্থানীয় ব্যবসায়ীরা হঠাৎ গুদামে আগুন দেখতে পেয়ে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গুদামে মজুদ করে রাখা পেঁয়াজ, চাল, আলুসহ বিভিন্ন কাচামাল পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

    টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বাসসকে জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথম টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়তে থাকায় পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর