শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে গ্রেফতার-১

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৬ এপ্রিল, ২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে গ্রেফতার-১

    ইসলাম ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফ আগুনে পোড়ানোর অভিযোগে ১জনকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।


    পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, গোবিন্দগঞ্জ থানাধীন নাকাইহাট ইউনিয়নের অন্তর্গত ধানখুনিয়া গ্রামের জনৈক মৃত দেলোয়ার হোসেন আকন্দর ছেলে মোঃ সিজু মিয়া গত ইং ১৩/০৪/২০২৪ তারিখ রাত্রী বেলায় স্থানীয় কাজীবাড়ী জামে মসজিদের পবিত্র কোরআন শরীফ চুরি করিয়া একই গ্রামের সরোয়ার কাওসার লাভলু এর বাঁশঝাড়ের ভিতর আগুনে পুড়িয়ে দেয়। স্থানীয় রঞ্জু মিয়া ঘটনাটি দেখে ফেলে। তখন এলাকাবাসী সিজু মিয়াকে আটক করার চেষ্টা করে। ঘটনাটি স্থানীয় ভাবে জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় এলাকাবাসী ইং ১৫/০৪/২০২৪ তারিখ গভীর রাতে সিজু মিয়াকে আটক করে। 


    আটককৃত সিজু মিয়া স্বীকার করেন যে, ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে সজ্ঞানে সে উক্ত ঘটনা ঘাটিয়েছে এবং ইতপূর্বে সিজু মিয়া ১০টি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ কাজীবাড়ী জামে মসজিদ থেকে চুরি করে আগুনে পুড়িয়ে ফেলেছে। 


    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শামসুল আলম শাহ্ এর নেতৃত্তে¡ এসআই/প্রলয় কুমার বর্মা, এসআই/মোঃ রাশেদুল ইসলাম, ফোর্স সহ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেন।


    ঘটনার সত্যতা স্বীকার করে জনাব উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার, সি-সার্কেল গাইবান্ধা, বলেন যে, ধর্মীয় অনুভুতিকে আঘাত দানকারী অপরাধীকে পুলিশ সুপার স্যারের নির্দেশে তাৎক্ষনিক ভাবে আটক করা হয়। এ বিষয়ে মামলা রুজু হয়েছে। আগামীকাল আসামীকে কোর্টে চালান করা হবে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ এপ্রিল, ২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন