শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে তিন উপজেলায় ১০ চেয়ারম্যান প্রার্থীর মনোয়নপত্র দাখিল

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১৬ এপ্রিল, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন

    পিরোজপুরে তিন উপজেলায় ১০ চেয়ারম্যান প্রার্থীর মনোয়নপত্র দাখিল

    আসন্ন ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলার পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। সোমবার বিকেল ৪ টা পর্যন্ত ছিলো মনোনায়নপত্র দাখিলের শেষ সময় পরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: মিজানুর রহমান এ তথ্য জানান।

    এছাড়া তিনটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা প্রদান করে। 

    জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: মিজানুর রহমান জানান, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আজ ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এ দিন পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী এবং মহিলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী এবং মহিলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন এবং নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী এবং মহিলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

    পিরোজপুর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থীরা হলো এস এম বায়জিদ হোসেন ও মো: শফিউল হক মিঠু । নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলো এস এম নুরে আলম সিদ্দিকী, ডা: দীপঙ্কর নাগ, দীপ্তিষ চন্দ্র হালদার এবং মোহাম্মদ আলী সিকদার এবং ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলো মো: জিয়াউল আহসান গাজী, এম. মতিউর রহমান, মোহাম্মদ ফায়জুল কবির এবং শেখ আবুল কালাম আজাদ। 

    প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ এপ্রিল রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং নির্বাচন ০৮ মে অনুষ্ঠিত হবে। 


     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ এপ্রিল, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন