শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসরায়েলে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ এপ্রিল, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    ইসরায়েলে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

    ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। শতাধিক ড্রোন দিয়ে এই হামলা শুরু করে দেশটি। ইরানের রেভোল্যুশনারি গার্ডের বরাত দিয়ে  সে দেশের গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।এদিকে ইরানের  হামলা মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল।

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।


    এই প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ইরান হামলা চালালো। এই হামলার লক্ষ্যবস্তু কী তা এখনও স্পষ্ট নয়। ইসরায়েলের আকাশে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দিয়েছে।

    ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে ইরানি ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসরায়েলি বিমানবাহিনী ড্রোনগুলোর গতিপথে নজর রাখছে। ড্রোনগুলো ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।


    দেশটির চ্যানেল ১২ টেলিভিশন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০ ড্রোন ও মিসাইল ছুঁড়েছে ইরান। এর মধ্যে সিরিয়া অথবা জর্ডানের উপরে বেশ কয়েকটিকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে চ্যানেলটি৷

    ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরানের হামলার জন্য প্রস্তুত। তিনি জানান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সমর্থন তার দেশের উপর রয়েছে। 




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৪ এপ্রিল, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৪ এপ্রিল, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন