শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৯ জন নিহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১২ এপ্রিল, ২০২৪ ০৩:৫২ অপরাহ্ন

    ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৯ জন নিহত

    ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে বৃহস্পতিবার একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় নয়জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বাসটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে উল্টে পড়ে যাওয়ায় তারা হতাহত হয়। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
    ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ) জানায়, বাসটি ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলের রিওডি জানিরো থেকে বাহিয়া রাজ্যের পর্যটন শহর পোর্তো সেগুরোতে যাওয়ার সময় ভোর ৪টার দিকে রাস্তা থেকে ছিটকে পড়ে।
    বাসটিতে ৩৪ জন যাত্রি ছিল।

    কর্তৃপক্ষ আহতদের অবস্থা বা নিহতদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে দুই বাস চালক অক্ষত ছিল বলে তারা জানিয়েছে।

    টেক্সেইরা দে ফ্রেইতাসের মেয়রের কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়, আহতদের মধ্যে একজন পরে পার্শ্ববর্তী একটি হাসপাতালে মারা যায়। টেক্সেইরা দে ফ্রেইতাস শহরে এ দুর্ঘটনা ঘটে।

    ব্রাজিলের গণমাধ্যম বিআর-১০১ মহাসড়কের পাশে পড়ে থাকা নীল এবং সাদা রঙের বাসের ছবি প্রকাশ করেছে।
    ব্রাজিলে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপকভাবে সড়ক যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভর করায় দেশটিতে প্রায় বাস দুর্ঘটনা ঘটতে দেখা যায়।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১২ এপ্রিল, ২০২৪ ০৩:৫২ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১২ এপ্রিল, ২০২৪ ০৩:৫২ অপরাহ্ন