শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অফিস সহকারীর ড্রয়ার থেকে ৩ লাখ ১২০০ টাকা উদ্ধার

    দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুষের টাকা উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জানুয়ারী, ২০২২ ০৮:২৯ পূর্বাহ্ন

    দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুষের টাকা উদ্ধার
    অফিস সহকারীর ড্রয়ার থেকে ৩ লাখ ১২০০ টাকা উদ্ধার

    কুষ্টিয়ার জেলার দৌলতপুর, সাব-রেজিস্ট্রার অফিসে জমির দলিলের নকল প্রদানে ঘুষ দাবির অভিযোগে বুধবার (২৬ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া’র সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়।

    অভিযানকালে দুদক কর্তৃক টিম তল্লাশি করে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তার (৪৯) এর ড্রয়ার হতে ৩ লাখ ১২০০  টাকা উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি উক্ত টাকার উৎস সম্পর্কে গ্রহণযোগ্য ব্যাখ্যা/রেকর্ডপত্র দিতে অসমর্থ হন। দুদক টিম জানতে পারে বুধবার উক্ত সাব-রেজিস্ট্রার অফিসে মোট ২৮৩টি দলিল রেজিস্ট্রেশনের জন্য জমা পড়ে। তবে, বর্তমানে সাব-রেজিস্ট্রি অফিসে নগদে কোন ধরনের ফি/টাকা নেওয়ার বিধান নাই। দলিল রেজিস্ট্রেশনের ফি পে-আর্ডারের মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে। তাই, প্রাথমিকভাবে উদ্ধারকৃত অব্যাখ্যায়িত টাকা ঘুষের অর্থ বলে দুদক টিমের নিকট প্রতীয়মান হয়।

    আরও জানা যায়, কুষ্টিয়ায় দৌলতপুরের সাব-রেজিস্টার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সুব্রত কুমার সিংহ; যার মূল পোস্টিং কুষ্টিয়ার সদরের সাব-রেজিস্ট্রার অফিসে। অর্থ উদ্ধারের ব্যপারে দুদক টিম মামলা দায়েরের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান থাকায় অভিযোগ সংশ্লিষ্ট জান্নাতুল আক্তার (৪৯)-কে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ জানুয়ারী, ২০২২ ০৮:২৯ পূর্বাহ্ন