শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে আজমল হুদা নিঝুমের সহায়তায় হিলফুল ফুজুলের ইফতার বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১০ এপ্রিল, ২০২৪ ০৯:০৮ পূর্বাহ্ন

    পিরোজপুরে আজমল হুদা নিঝুমের সহায়তায় হিলফুল ফুজুলের ইফতার বিতরণ

    পিরোজপুরে যুবকদের সামাজিক সংগঠন হিলফুল ফুজুল রমজান মাস ব্যাপী টানা শহরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ কার্যক্রম করেছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম এর ব্যাক্তিগত সহায়তায় পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠন হিলফুল ফুজুলের নেতৃবৃন্দ। 
     
    ইফতার বিতরণ কার্যক্রমে মাসব্যাপী উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেছেন জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নূরুল হুদা আলম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: মান্নান সাইফুল, ছাত্রলীগ নেতা আসাদ সহ হিলফুল ফুজুল এর সদস্যবৃন্দ।


     
    জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম বলেন, প্রতি বছরের ন্যায় এবারের রমজানেও মাসব্যাপী পিরোজপুরে আমাদের ইফতার বিতরণ কার্যক্রম করেছি। আমরা পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অসহায় দরিদ্র রোজাদার ব্যাক্তিকে ইফতার দিয়েছি। হিলফুল ফুজুল যুব সংঘটি একটি সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে কাজ করছে। দরিদ্র ও অসহায় মানুষদের পাশে হিলফুল ফুজুল এর সদস্যবৃন্দ সবসময়ই রয়েছে।
     
    উল্লেখ্য, পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের যেকোনো বাসিন্দা মারা গেলে শহরে তাদের মাইকিং কড়া এবং কাফনের কাপড় এর খরচ বহন করবে সংগঠনটি। এছাড়াও সংগঠনটি মৃত বাড়িতে বসার জন্য চেয়ার সরবরাহ করবে। প্রথম পর্যায়ে পিরোজপুর পৌরসভার ৯ টি ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম করবে এবং পরবর্তিতে সদর উপজেলার ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ এপ্রিল, ২০২৪ ০৯:০৮ পূর্বাহ্ন