শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আমতলীতে ১৭৭৬৯ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন 

    আমতলী (বরগুনা) প্রতিনিধি 

    ৯ এপ্রিল, ২০২৪ ০৯:১৮ পূর্বাহ্ন

    আমতলীতে ১৭৭৬৯ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন 

    বরগুনার আমতলী উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম আজ সোমবার সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। 


    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় আমতলী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১৭ হাজার ৭'শ ৬৯ জন অসহায় ও দুঃস্থ্যদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। 


    এর মধ্যে উপজেলার পৌরসভায় ৪ হাজার ৬ শত ২১ জন,গুলিশাখালী ইউনিয়নে ২ হাজার ২শত ৬৫ জন, কুকুয়া ইউনিয়নে ১ হাজার ৭ শত ৪৩ জন, আঠারগাছিয়া ইউনিয়নে ১ হাজার ৭ শত ২৩ জন,হলদিয়া ইউনিয়নে ২ হাজার ৪ শত ৭৫ জন, চাওড়া ইউনিয়নে ১ হাজার ৬ শত ৪৫ জন,আমতলী সদর ইউনিয়নে ২ হাজার ১ শত জন, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ১ হাজার ১ শত ৯৭ জন।


    সরজমিনে সোমবার (০৮ এপ্রিল) উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণকালে দেখা যায় দুস্থ ও অসহায়রা লম্বা লাইনে দাড়িয়ে থাকতে। একাধিক দুস্থ ও অসহায়দের সাথে কথা বললে তারা জানান ১০ কেজি করে চাল পেয়ে তারা রমজান মাসে আনন্দিত।চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দায়িত্বর ট্যাক অফিসার,ইউপি সচিব, ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশের সদস্যগণ সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তষ্ট হয়েছেন।তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। 


    উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম জানান,ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণের জন্য প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে ট্যাক অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। এবং স্বচ্ছভাবে বিতরণ কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিরা যাতে ভিজিএফ এর চাল থেকে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। আমি নিজেও বেশ কয়েকটি ইউনিয়নের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শণ করেছি। এই কর্মসূচি অসহায় ও দুঃস্থদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আমি মনে করি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৯ এপ্রিল, ২০২৪ ০৯:১৮ পূর্বাহ্ন