শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে ওমান প্রবাসীর বাড়ীতে চুরির জিনিসপত্র উদ্ধার : গ্রেপ্তার ১

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৯ এপ্রিল, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন

    পিরোজপুরে ওমান প্রবাসীর বাড়ীতে চুরির জিনিসপত্র উদ্ধার : গ্রেপ্তার ১

    পিরোজপুরে ওমান প্রবাসীর বাড়ীতে চুরির ৩ ভরি স্বর্ণালংকার ৭ টি পাসপোর্ট, ৪ টি রেসিডেন্সিয়াল কার্ড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়  মোঃ মনিরুজ্জামান রিপন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানান পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। 

    গ্রেপ্তার হওয়া মোঃ মনিরুজ্জামান রিপন (৩৫) কলাখালী ইউনিয়নের পথের হাট এলাকার মো: ইসরাইল হোসেন মোল্লার পুত্র। 

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম জানান,  ওমান প্রবাসী ভিকটিম জনৈক মোঃ মরিয়ম আক্তার সীমা, স্বামী- মোঃ ইমরান শেখ পিরোজপুরের দূর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে দক্ষিন জীবগ্রাম বাবলা এলাকায় বাবার বাড়িতে বসবাস করেন। গত ৩০ শে মার্চ তারিখ রাতে সেহরী খাওয়ার জন্য উঠলে দেখতে পান মাঝখানের রুমের আলমারির দরজা খোলা ও মালামাল ছড়ানো ছিটানো। তিনি আলমারী ও ঘরের মালামাল চেক করে দেখতে পান ১ টি স্বর্ণের চেইন, ৫ টি স্বর্ণের আংটি, ১ টি ডায়মন্ডের নাকফুল, ২ টি স্বর্ণের ব্রেসলেট, ০৪ টি কানের ফুল, ১৫ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের রুলি সহ সর্বমোট ৩.১৫ ভরি স্বর্ণ যার মূল্য আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা, ১ টি স্মার্ট ঘড়ি, ১ টি ৫২ ইঞ্চি ওয়ালটনের টেলিভিশন, ০৭ টি পাসপোর্ট, ১ টি ইসলামী ব্যাংকের কার্ড, ০৪ টি রেসিডেন্সিয়াল কার্ড চুরি হয়। 

    পরবর্তীতে ভিকটি গত ৭ মার্চ পিরোজপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। পিরোজপুর সদর থানার টিম তাৎক্ষনিক বিষয়টি আমলে নিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জুলফিকার ও এসআই শাহজাহানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সদর থানাধীন কলাখালী ইউনিয়নের পথের হাট এলাকা থেকে কুখ্যাত চোর মোঃ মনিরুজ্জামান রিপনকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মোতাবেক তার দেখানো মতে তার লুঙ্গির কোচ হতে এবং আসামীর বসত ঘর হতে ১ টি স্বর্ণের চেইন, ৫ টি স্বর্ণের আংটি, ১ টি ডায়মন্ডের নাকফুল, ২ টি স্বর্ণের ব্রেসলেট, ৪ টি কানের ফুল সহ সর্বমোট ০৩ ভরি স্বর্ণ যাঁহার বাজার মূল্য আনুমানিক ২,৭০,০০০ টাকা সহ ০৭ টি বাংলাদেশী পাসপোর্ট এবং ০৪ টি রেসিডেন্সিয়াল কার্ড উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

    পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম আরো জানান এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া বাকী মালামালগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

    সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম,  পিরোজপুর সদর থানার ওসি মো: আসিকুজ্জামান। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৯ এপ্রিল, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন