শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় প্রাক্তন বাসদ নেতাকর্মীদের পুনর্মিলনী

    গাইবান্ধা প্রতিনিধি

    ৮ এপ্রিল, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন

    গাইবান্ধায় প্রাক্তন বাসদ নেতাকর্মীদের পুনর্মিলনী

    গাইবান্ধায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রাক্তন নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।  রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের ১ নম্বর রেলগেটে বাসদ ও ছাত্রফ্রন্টের প্রাক্তন নেতাকর্মীদের এই প্রাক-ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।  

    এতে সভাপতিত্ব করেন জেলা বাসদের সাবেক সমন্বয়ক জয়নাল আবেদীন রাজু। বক্তব্য রাখেন সাবেক সমন্বয়ক সহিদুল ইসলাম, সাদেকুল ইসলাম গোলাপ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক নেতা মাসুদ হাসান লিচু, আমজাদ হোসেন টিপু, ওমর হাবীব বাদসা, আজিজ কল্লোল, ফরিদুল আলী, রাশেদুজ্জামান বাবু, প্রবাল হাসান, কায়সার রহমান রোমেল, বাদল চৌধুরী, রবিউল ইসলাম রানু ও পপি রোজারিও প্রমুখ। 

    বক্তারা বলেন, সমাজ প্রগতির চিন্তা-চেতনাকে এগিয়ে নিতে বর্তমান প্রজন্মকে মানবিক, আধুনিক, বিজ্ঞান মনষ্ক করে গড়ে তুলতে বাসদীয় ধারার রাজনীতি ভূমিকা রেখে আসছিল। দলের সাবেক নেতাকর্মীদের শ্রমে-ঘামে এবং অর্থ সহায়তায় জেলা কার্যালয়টি গড়ে ওঠে। কিন্তু দলের অভ্যন্তরীন ও উপদলীয় কোন্দলে দীর্ঘদিন তালাবদ্ধ পার্টি অফিসটি ধ্বংসের পথে। এজন্য সাবেক নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করে অফিসটি সচল রাখতে প্রগতি মনস্ক সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতা প্রত্যাশা করেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ এপ্রিল, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন