শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জেম হত্যার বিচার না হলে পদত্যাগের হুঁশিয়ারি সাংসদ ওদুদের

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৮ এপ্রিল, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ন

    জেম হত্যার বিচার না হলে পদত্যাগের হুঁশিয়ারি সাংসদ ওদুদের

    শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যাকান্ডের এক বছর পেরিয়ে গেলেও আদালতে অভিযোগ পত্র না দেওয়ায় আক্ষেপ করেছেন চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। আওয়ামীলীগ কর্মী জেম হত্যার বিচার চেয়ে সংসদে কথা বলবেন,আর যদি বিচার না পান তাহলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পদত্যাগ করার হুঁশিয়ারিও দেন ওদুদ।

    খাইরুল আলম জেমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাংসদ ওদুদ এসব কথা বলেছেন। এ সময় তিনি ১০ কার্যদিবসের মধ্যে খাইরুল হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া না হলে শিবগঞ্জ-রাজশাহী সড়ক অবরোধসহ তিনি বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করবেন বলেও হুঁশিয়ারি দেন।

    আবদুল ওদুদ বলেন, প্রকাশ্যে কুপিয়ে জেম (খাইরুল আলম) হত্যার এক বছর হয়ে গেল। এ মামলা যেন দীর্ঘায়িত হয়, সে জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এ হত্যা মামলার অভিযোগপত্র যদি দ্রুত দেওয়া না হয় এবং তা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, কোনো আসামির যদি নাম বাদ দেওয়া হয়, তবে আগামী ঈদের পরে চাঁপাইনবাবগঞ্জে যেকোনো দিন বা যেকোনো সময় মানববন্ধন করা হবে। প্রয়োজনে অনশন করা হবে। তারপরও যদি না হয়, তবে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়ক অবরোধ করা হবে। তারপরও যদি না হয়, তবে সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়গুলো তুলে ধরা হবে। প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পদত্যাগ করব।

    গত বছর ১৯ এপ্রিল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন খাইরুল আলম জেম। তাঁর বাড়ি শিবগঞ্জ পৌরসভার মর্দনা গ্রামে। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরে বসবাস করতেন।

    হত্যাকান্ডের পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটনসহ ৪৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহত খাইরুলের ভাই মনিরুল ইসলাম। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকা-ে ব্যবহৃত হাতুড়িও। আসামিদের আদালতে দেওয়া স্বীকারোক্তিতে এ হত্যাকা-ে পৌর মেয়রের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

    জেম হত্যা মামলা প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, সপ্তাহখানেক আগে পুলিশের সদর দপ্তরের নির্দেশে মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। তবে মামলার নথিপত্র এখনো হস্তান্তর করা হয়নি। মামলার তদন্তে অনেক অগ্রগতিও আছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ এপ্রিল, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ন