শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধার মৃত্যু

    রাজবাড়ী প্রতিনিধি

    ৮ এপ্রিল, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধার মৃত্যু

    রাজবাড়ী শহরতলির ভবানীপুর গ্রামের রেলের মাঠ এলাকায় হাজীবাড়িতে যাকাতের কাপড় আনতে গিয়ে এক বৃদ্ধা মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, যাকাত নেওয়ার একপর্যায়ে হুড়োহুড়ি শুরু হয়। তখন ওই নারী মাটিতে পড়ে যান। পরে পদদলিত হয়ে মারা যান।

    রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম বানু বিবি। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মরহুম আবদুল গফুর সরদার। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রতিবছর হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে যাকাত দেওয়া হয়। আজ সকালে যাকাতের শাড়ি, লুঙ্গি ও টাকা দেওয়ার কথা ছিল। জাকাত দেওয়ার জন্য প্যান্ডেল তৈরি করা হয়। যাকাত নিতে ভোর থেকেই হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে মানুষ উপস্থিত হন। সকাল সাতটার দিকে কাপড় দেওয়া শুরু করা হয়। প্রথমে সবাই লাইনে দাঁড়িয়ে যাকাত নিচ্ছিলেন। একপর্যায়ে হুড়োহুড়ি শুরু হয়। হুড়োহুড়ির মধ্যে কাপড় নিতে আসার সময় ওই নারী মাটিতে পড়ে যান। পদদলিত হয়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উম্মে জোহরা বলেন, সকাল সাড়ে সাতটার দিকে ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালের আনার আগেই তিনি মারা যান।নিহত নারীর এক প্রতিবেশী শরীফুল ইসলাম বলেন, বছরখানেক আগে ওই নারীর স্বামী মারা যান। তাঁর ছেলেরাও সচ্ছল নন।গতকাল অনেক সকালে তিনি বাড়ি থেকে বের হন যাকাত আনতে। যাকাত দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তিদের একজন মিলন খান। তিনি বলেন, ভোর থেকেই বিভিন্ন বয়সের মানুষ জাকাত নিতে উপস্থিত হন। সকাল সাতটা থেকে যাকাত দেওয়া শুরু হয়। শুরুতে সবাই লাইন ধরে নিচ্ছিলেন। যাকাত দেওয়ার কিছু সময় পর লাইনের পেছন দিক থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে সামনে প্যান্ডেলের বাঁশ ভেঙে যায়। হুড়োহুড়ির মধ্যে পড়ে ওই নারী গুরুতর আহত হন।

    গৃহকর্তা দেলোয়ার হোসেন বলেন, সকাল সোয়া সাতটা থেকে যাকাতের লুঙ্গি, শাড়ি ও টাকা বিতরণ শুরু হয়। বিতরণ কাজকর্ম শেষ হয় বেলা ১১টায়। শৃঙ্খলার জন্য তিনি রাজবাড়ী সদর থানায় সহায়তা চেয়েছিলেন। তবে যাকাত দেওয়ার সময় পুলিশ ছিল না।

    রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, ‘রাতে আমাদের কাছে পুলিশ চাওয়া হয়ে ছিল। যাকাত বিতরণের ক্ষেত্রে তো পুলিশের ভূমিকা থাকে না। পুলিশের মোবাইল টিম সেখানে ছিল। তবে পুলিশ যাওয়ার আগেই এ দুর্ঘটনা ঘটে।’




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ এপ্রিল, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ন