শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজাপুরে প্রতিবন্ধীর চুরি হওয়া ২ ছাগল পিরোজপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৭ এপ্রিল, ২০২৪ ০৯:০৯ পূর্বাহ্ন

    রাজাপুরে প্রতিবন্ধীর চুরি হওয়া ২ ছাগল পিরোজপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

    ঝালকাঠির জেলার রাজাপুর থেকে এক প্রতিবন্ধীর চুরি হওয়া দুটি ছাগল পিরোজপুরের ভান্ডারিয়া থেকে উদ্ধাের করেছে পুলিশ।শনিবার সকালে ভান্ডারিয়া বাজারের পশুর হাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই ছাগল উদ্ধার করা হয় এবং ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন। 

    গ্রেপ্তারকৃত আসামীরা হলেন  মোঃ আবু তালেব হালদার (২৩) নেছারাবাদ থানার সারেংকাঠি গ্রামের বাদশা হালদার এর পুত্র। অপর আসামী হলো মোঃ লাল মিয়া বেপারী (৬০) ভান্ডারিয়ার জমিরতলা এলাকার মৃত সুলতান মল্লিক এর পুত্র। 

    অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন জানান, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) মহোদয়ের নির্দেশে ভান্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে আজ সকালে ভান্ডারিয়া বাজারের ছাগলের হাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই ছাগল উদ্ধার করা হয় এবং ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। 

    অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন  আরো জানান ছাগল দুটোর প্রকৃত মালিক প্রতিবন্ধী রিপন হাওলাদার শারীরিক প্রতিবন্ধী বিধায় তার সহায়-সম্বল ছিল উক্ত ছাগল দুটি যা গত রাতে আনুমানিক ১.০০ টার দিকে চুরি হয়। ভিকটিম তার ছাগল সনাক্ত করে হাতে পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করে। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৭ এপ্রিল, ২০২৪ ০৯:০৯ পূর্বাহ্ন