পিরোজপুরে শিশুদের নিয়ে ইফতার ও শিক্ষাীর্থীদের সংবর্ধনা 

পিরোজপুর প্রতিনিধি‌

৫ এপ্রিল, ২০২৪ ০৯:৩২ অপরাহ্ন

পিরোজপুরে শিশুদের নিয়ে ইফতার ও শিক্ষাীর্থীদের সংবর্ধনা 

পিরোজপুরে তিন শতাধিক শিশুদের নিয়ে ইফতার ও বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ৫ এপ্রিল) পিরোজপুর জেলা অ্যাপেক্স ক্লাব অডিটোরিয়ামে বাবুই সামাজিক উন্নয়ন ও বাবুই পাঠাগার ও  বিজয় নিশান এর আয়োজনে হ্যবিটেট ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) এর সহযোগিতায় ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, উদিচী শিল্পো গোষ্ঠীর সভাপতি খালিদ আবু , এইচডিটির পরিচালক,  মেহেদী হাসান,  বাবুই এর সভাপতি অমিত বিশ্বাস৷ অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাবুই প্রতিষ্ঠাতা, হাছিবুর রহমান ।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
এ সময় খুদে রোজাদারদের মাঝে বই বিতরণ করা হয়। এবং বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ সহ অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এবং অসহায় এক নারীকে সেলাই মেশিন উপহার দেয়া হয়। দোয়া মোনাজাত করা হয় এবং অতিথির সহ সকলে শিশুদের সাথে ইফতার করেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৫ এপ্রিল, ২০২৪ ০৯:৩২ অপরাহ্ন