শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বেড়েছে শীত

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ জানুয়ারী, ২০২২ ০৭:১৭ অপরাহ্ন

    রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বেড়েছে শীত
    রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বেড়েছে শীত

    দুপুরের পর আকাশে কালো মেঘ দেখে বোঝার কোন উপায় ছিল না যে, এখন শীত কাল। মাঘ মাসের এই শীতের বিকেলে আষাঢ়ের মতো মুষলধারে বৃষ্টি দেখে রাজধানীবাসী বেশ অবাকই হয়ে যান। এমনকি বৃষ্টিমুখর রাজধানীতে জরুরি কাজে যাতায়াতকারীদের বেশ দুর্ভোগের মুখেও পড়তে হয়। এছাড়া বৃষ্টির পর শীতের মাত্রাও কিছুটা বেড়েছে।

    বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। বিকেল ৪টা থেকে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও তা বর্ষার মত রূপ নেয়।

    আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবারও বৃষ্টিমুখর এই আবহাওয়া থাকতে পারে। ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর আবার কয়েক দিন বৃষ্টি হতে পারে।

    বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জাযগায় হালকা বৃষ্টি অথবা গুঁডিগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, কুতুবদিয়া, বগুড়া ও যশোরে সামান্য বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর