শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুর জেলা ছাত্র লীগের সদ্য সাবেক সভাপতি অনিক জেল হাজতে

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৩ এপ্রিল, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ন

    পিরোজপুর জেলা ছাত্র লীগের সদ্য সাবেক সভাপতি অনিক জেল হাজতে

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক খুরশীদ আলম রায়হানকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগের মামলায় পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে জেলা হাজতে পাঠিয়েছে আদালত। আজ বুধবার সকালে অনিরুজ্জামান অনিককে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।

    অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু এর পুত্র। অনিক পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি।

    মঙ্গলবার রাতেই উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক খুরশীদ আলম রায়হানকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগে আহত রায়হান বাদী হয়ে অনিক সহ ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১২-১৩ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে বলে জানান পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো : আসিকুজ্জামান। গুরুত্বর আহত মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রায়হান আহমেদকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    হাসপাতালে রায়হান আহমেদ জানান, সন্ধ্যার কিছু আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিডি অফিসের কাজ শেষ করে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে তার গতিরোধ করে। এ সময় অনিক তার কাছে জানতে চায়, তার ( অনিকের) খোঁজ খবর নেওনা কেন? এরপর নানা কথা বলে তাকে হঠাৎ করে মারতে শুরু করে। অনিক ও তার সাথে থাকা কয়েকজন মিলে অনেক সময় তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: আসিকুজ্জামান জানান, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগে রায়হান বাদী হয়ে অনিক সহ ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১২-১৩ জনকে আসামী করে থানায় মামলা করেছে। পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩ এপ্রিল, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ন