শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক লুট, ম্যানেজার অপহরণ

    নিজস্ব প্রতিবেদক

    ৩ এপ্রিল, ২০২৪ ১১:১২ অপরাহ্ন

    বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক লুট, ম্যানেজার অপহরণ

    জেলার রুমায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও চারটি অস্ত্র লুট করেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে এই ঘটনায় সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের অভিযোগ ওঠেছে।
    মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার রুমা উপজেলায় এ ঘটনা ঘটে।

    রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকের ভল্ট ভেঙে সব টাকা নিয়ে গেছে কেএনএফ সদস্যরা। সেই সাথে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে। ব্যাংকের নিরাপত্তায় থাকা পুলিশদের অস্ত্র নিয়ে গেছে।

    তিনি জানান, উপজেলা পরিষদের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের অস্ত্রও নিয়ে গেছে। সেই সাথে মসজিদ ঘরে নামাজরত মুসল্লিদের সব মোবাইল নিয়ে যায় তারা। ঘটনার পর পরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃত ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কেএনএফের ৬০ থেকে ৮০ জন সশস্ত্র সদস্য রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে। ব্যাংকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর