শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ জুন; রুটিন প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক

    ৩ এপ্রিল, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ জুন; রুটিন প্রকাশ

    চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ জুন। বাংলা প্রথম পত্র দিয়ে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ আগষ্ট পর্যন্ত।
    ব্যবহারিক পরীক্ষা ১২ আগষ্ট থেকে শুরু হয়ে চলবে ২১ আগষ্ট পর্যন্ত।  

    মঙ্গলবার ২ এপ্রিল আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষাও পূর্ণবিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। এই প্রক্রিয়া চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া ২৮ এপ্রিল পর্যন্ত এই টাকা জমা দেওয়া যাবে। ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। কেন্দ্র ফি বাবদ প্রতি পরিক্ষার্থীকে ৪৫০ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পত্র প্রতি ২৫ টাকা দিতে হবে। অন্যদিকে, ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের মোট ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষার্থীদের জন্য ২ হাজার ১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সোনালী ব্যাংকের মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৩ এপ্রিল, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৩ এপ্রিল, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৩ এপ্রিল, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন