পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের ইফতার 

পিরোজপুর প্রতিনিধি‌

৩ এপ্রিল, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ন

পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের ইফতার 

পবিত্র মাহে রমজান উপলক্ষে  পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০ গ্রেট) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  হোটেল নায়োরী, থানা সড়ক, পিরোজপুরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে।


উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি, আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা ডা: মোঃ আরিফ হাসান, সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা , সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবারবৃন্দ এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও অতিথিবৃন্দ।

সুশৃংখল ও সুন্দরভাবে উক্ত ইফতার ও দোয়া মাহফিল  আয়োজনের দায়িত্বে ছিলেন ইফতার আয়োজন কমিটির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম সহ-সভাপতি (১১-২০ গ্রেট) পিরোজপুর, সদস্য সচিব মোহাম্মদ আখিরুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদ (১১-২০ গ্রেট) পিরোজপুর। 

ইফতারের পূর্বে জাতির জনকের সোনার বাংলা গড়তে, তার জন্য দোয়া মোনাজাত করা হয় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে দোয়া  মোনাজাত করা হয়, দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ মাওলানা আব্দুল্লাহ আল মামুন ।
 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩ এপ্রিল, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ন