শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ৭৩ হাজার ৮৩৫ অসহায় পরিবার পেলো ভিজি এফের চাউর

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২ এপ্রিল, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ৭৩ হাজার ৮৩৫ অসহায় পরিবার পেলো ভিজি এফের চাউর

    পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ভি জি এফের চাল পাচ্ছে ৭৩ হাজার ৮৩৫টি অসহায়-দুস্থ পরিবার। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উ পজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন ২০২৪ উপলক্ষে বরাদ্দকৃত ৭৩ হাজার ৮৩৫টি কার্ড ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা হাওে বিভাজন কওে তালিকা দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানদেরকে পত্র প্রদান করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে ভিজি এফ চাল বিতরণ নিশ্চিত করতে হবে। এর মধ্যে শাহাবাজপুর ইউনিয়নে ৭ হাজার ৩৬৭ অসহায় পরিবার, দাইপুখুরিয়ায় ৫ হাজার ৫৩৮, মোবারকপুরে ৪ হাজার২২২ চককীর্তিতে ৪ হাজার ৯৭২, কানসাটে ৫ হাজার ৭৭৮,শ্যামপুরে ৫ হাজার ৫১৩, বিনোদপুরে ৫  হাজার ৭৩০, মনাকষায় ৭ হাজার ৮৭, দূর্লভপুরে ৭ হাজার ৩১৬, উজিরপুরে ১ হাজার ৩০, পাঁকায় ২ হাজার ৯৭৩, ঘোড়াপাখিয়ায় ২ হাজার ৪৩০, ধাইনগরে ৫ হাজার ২৪১, নয়ালাভাঙায় ৫ হাজার ৬৩৮ ও ছত্রাজিতপুরে ২ হাজার ৯৫০ পরিবার পাচ্ছে ভিজি এফের বিশেষ এই খাদ্যশস্য। 

    তিনি আরও জানান, ভিজি এফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। ভিজি এফ কাডর্ প্রতিমিলবে ১০ কেজি  করে চাল। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অতি দরিদ পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে দিতে বলা হয়েছে। 

    সোমাবার সকাল বিভিনন ইউনিয়নেথেকে শুরু হয়েছে ভিজি এফের চাল বিতরণ। আগামি  ৪ এপ্রিলের মধ্যে বিতরণ কাজ শেষ করে সমাপ্তি প্রতিবেদন ও মাষ্টাররোল দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কার্যালয়ে প্রেরণের জন্য সকল চেয়ারম্যানকে অবহিত কর াহয়েছে।তিনি আরো জানান এ চাল বিতরণে ১৫টি ইউনিয়নেই মনিটরিং টিম কাজ করছে। কোথাও  ওজনে ও অন্য ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম হলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ এপ্রিল, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ন