শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় সন্তান কোলে নারীর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ এপ্রিল, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন

    গাইবান্ধায় সন্তান কোলে নারীর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

    গাইবান্ধা সদরে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) দুপুরে লালমনিরহাট -সান্তাহার রুটের গাইবান্ধা আদর্শ কলেজ সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।


    নিহতরা হলেন- জেলার সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জোবায়ের মিয়া (১৮) ও গাইবান্ধা পৌর শহরের মাঝিপাড়া এলাকার আনোয়ার হোসেনর স্ত্রী রাজিয়া বেগম (২৩)।


    রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত গৃহবধু রাজিয়া বেগম দেড় বছরের একটি শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় কলেজ শিক্ষার্থী জোবায়ের মিয়া ওই গৃহবধুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ ঘটনায় কোলে থাকা দেড় বছরের শিশু আবির হোসেন গুরুতর আহত হয়। পরে ওই শিশুকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয় স্থানীয়রা। 


    গাইবান্ধা রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ি থানার উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এটা আত্মহত্যা না দুর্ঘটনা তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় গাইবান্ধা জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ এপ্রিল, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন