ইতালি অভিভাবাসনপ্রত্যাশী ৭ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারী, ২০২২ ০৯:৫৯ পূর্বাহ্ন

 ইতালি অভিভাবাসনপ্রত্যাশী ৭ বাংলাদেশির মৃত্যু
ইতালি অভিভাবাসনপ্রত্যাশী ৭ বাংলাদেশির মৃত্যু

ইতালি যাওয়ার স্বপ্নে জীবনঝুঁকি নিয়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা সফল হলো না ৭ বাংলাদেশির। ঠান্ডায় জমে নৌকাতেই তাদের মৃত্যু হয়েছে। ওই বেঁচে থাকাদের মধ্যে আরও কতজন বাংলাদেশি ছিলেন তা এখনও জানা যায়নি। ইতালিতে সিসিলির এগ্রিজেন্টো শহরের কৌঁসুলি লুইজি প্যাট্রোনাগিও মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

তিনি বলেন, নৌকাটি ল্যাম্পেডুসা দ্বীপে যাচ্ছিল। উপকূলরক্ষীরা রাতে নৌকাটিকে ল্যাম্পেডুসার কাছে ল্যাম্পোনি উপকূলের ১৮ মাইল (২৯ কিলোমিটার) দূরে দেখতে পেয়েছিলেন। সেই সময়ই উদ্ধারকাজ চালানো হয় বলে জানিয়েছেন কৌঁসুলি লুইজি। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের মেয়র সালভাতোরে মার্টেল্লো বলেছেন, নৌকাটিতে ২৮০ জন ছিল। তারা বেশিরভাগই বাংলাদেশ এবং মিশর থেকে এসেছেন।

৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন মারটেল্লো। তবে যারা বেঁচে আছেন তাদের কতজন বাংলাদেশি সেটি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলে জানান তিনি।

ইতালি হাজারো অভিবাসনপ্রত্যাশী এবং আশ্রয়প্রার্থীদের ইউরোপে ঢোকার একটি প্রধান রুট। সম্প্রতি কয়েকমাসে এই পথে নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপ পাড়ির চেষ্টা বেড়েছে। সরকারি তথ্যানুযায়ী, এবছর এখন পর্যন্ত ২৪ জানুয়াররি পর্যন্ত ইতালির বন্দরগুলোতে পৌঁছেছে ১,৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী।

 




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

২৬ জানুয়ারী, ২০২২ ০৯:৫৯ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

২৬ জানুয়ারী, ২০২২ ০৯:৫৯ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

২৬ জানুয়ারী, ২০২২ ০৯:৫৯ পূর্বাহ্ন